খরবায়ু বয় বেগে_G Scale
খরবায়ু বয় বেগে_Song Chords
Scale- G
Pattern- 4/4
G. D
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে,
Em. G
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।
G. Bm
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল--
G Em - G - Em
হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
G. Em
শৃঙ্খলে বারবার ঝন্ঝন্ ঝঙ্কার,
D. G
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার--
G. Em
বন্ধন দুর্বার সহ্য না হয় আর,
D. G
টলমল করে আজ তাই ও।
G Em - G - Em
হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
G.
গণি গণি দিন খন চঞ্চল করি মন
Em
বোলো না, 'যাই কি নাহি যাই রে।
Bm
সংশয়পারাবার অন্তরে হবে পার,
D
উদ্বেগে তাকায়ো না বাইরে।
G. Em
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল
D. G
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল,
G. Em
হোয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল--
D. G
জয়-জয় জয়গান গাইয়ো।
G Em - G - Em
হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
