খরবায়ু বয় বেগে_A Scale
খরবায়ু বয় বেগে_Song Chords
A. E
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে,
F#m. A
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।
A. C#m
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
A F#m - A - F#m
হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
A. F#m
শৃঙ্খলে বারবার ঝন্ঝন্ ঝঙ্কার,
E. A
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার
A. F#m
বন্ধন দুর্বার সহ্য না হয় আর,
E. A
টলমল করে আজ তাই ও।
A F#m - A - F#m
হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
A.
গণি গণি দিন খন চঞ্চল করি মন
F#m
বোলো না, 'যাই কি নাহি যাই রে।
C#m
সংশয়পারাবার অন্তরে হবে পার,
E
উদ্বেগে তাকায়ো না বাইরে।
A. F#m
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল
E. A
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল,
A. F#m
হোয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল
E. A
জয়-জয় জয়গান গাইয়ো।
A F#m - A - F#m
হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
